সর্বশেষ

বাংলাদেশের আমলাতন্ত্র

শিকলভাঙার গান নাকি মরীচিকার পিছুটানবাংলাদেশের আমলাতন্ত্র ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকার

আজ বর্ষার মেঘগুলো ঢাকার আকাশে পুঞ্জীভূত হচ্ছে, ঠিক যেমনটি হয়তো একশো বছর আগে কোনো এক আষাঢ়ের ভোরে মেঘ জমেছিল ব্রিটিশ ইন্ডিয়ার সচিবালয়ের কার্নিশে। সময় বদলেছে, বদলেছে মানচিত্র; কিন্তু প্রশাসনিক অন্দরমহলের সেই চেনা গুমোট গন্ধটা কি খুব একটা বদলেছে? যখন আমরা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের পঞ্জিকা উন্মোচন করি, তখন দেখি এক সুদীর্ঘ এবং কণ্টকাকীর্ণ পথচলা। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের শাসনকাঠামো যখন তার জন্মের অর্ধশতাব্দী পরেও এক ঔপনিবেশিক প্রেতাত্মার ছায়ায় বিচরণ করে, তখন সেই সংকট কেবল প্রশাসনিক থাকে না, তা হয়ে ওঠে অস্তিত্বের এবং দর্শনের। বাংলাদেশের আমলাতন্ত্র কেবল একটি কার্যনির্বাহী ব্যবস্থা নয়, এটি একটি সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার, যা ব্রিটিশ রাজের ‘স্টিল ফ্রেম’ বা ইস্পাত কাঠামোর ওপর ভিত্তি করে নির্মিত। 

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন